ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাজীদের ক্ষমতা শেষ, এবার সরকারি রেজিস্ট্রারের হাতে বিয়ে নথিভুক্তির দায়িত্ব বিএনপিকে দেশের মানুষ বারবার পুরস্কৃত করেছে: নজরুল ইসলাম শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক সই এবার প্রধানমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর ভুয়া ছবি ছড়ালেন ময়ূখ রঞ্জন একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না: ডিএসসিসি প্রশাসক ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে, শৃঙ্খলা না মানলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরি পেতে নেতার ফোন কেন: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর আর কত দিন এ ধরনের খেলা চলবে: প্রশ্ন জামায়াত আমিরের

“টুপ করে ঢুকলে আমগাছে বেঁধে রাখা হবে”: চাঁপাইনবাবগঞ্জে এনসিপি নেতার হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, “মাঝে মাঝেই শেখ হাসিনা বাংলাদেশে টুপ করে ঢুকে পড়তে চায়। সে যদি টুপ করে ঢুকে পড়ে, তাকে আমগাছে বেঁধে রাখা হবে। বিচার করা হবে।” রোববার (৬ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আয়োজিত এক পথসভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পথসভায় আখতার হোসেন অভিযোগ করেন, “দিল্লির সরকার দিনের পর দিন বিএসএফ দিয়ে সীমান্তে বাংলাদেশের সাধারণ মানুষকে হত্যা করেছে। কিন্তু এতদিন বাংলাদেশ সরকার প্রতিক্রিয়া জানায়নি। এখন আর মানুষ এগুলো মেনে নেবে না। আজকের বাংলাদেশ আগের মতো নেই—এখন নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, যারা অন্যায় ও আগ্রাসনের প্রতিবাদ করতে জানে।”

চাঁপাইনবাবগঞ্জ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ হলেও এই জেলাকে বিশ্বদরবারে তুলে ধরতে কেউই এগিয়ে আসেনি। বিগত নেতাদের কেউই এই এলাকার জন্য কিছু করেননি। এখন তা আর হবে না। নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন, তাদের সেই স্বপ্ন আমরা পূরণ করব।”

তিনি আরও বলেন, “ভারত, চীন বা আমেরিকা এখন আর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আঙুল তুলে কথা বলতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, স্বাধীনতা ও মর্যাদার বাংলাদেশ গড়ার জন্য।”

এদিনের পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

“টুপ করে ঢুকলে আমগাছে বেঁধে রাখা হবে”: চাঁপাইনবাবগঞ্জে এনসিপি নেতার হুঁশিয়ারি

আপডেট সময় ০৬:০০:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫