ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে আন্দোলনকারীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল: ফিফাকে ট্রাম্পের হুমকি ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল, একটুর জন্য পেলেন না জিপিএ- ৫ বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট চূড়ান্ত আফগানিস্তানের এক সঙ্গে এসএসসি পরীক্ষা মা-ছেলের, দুজনই পেলেন জিপিএ-৫ বাংলাদেশেকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী এবার ইরানের কাছে ‘ক্ষতিপূরণ’ দাবি করলেন ট্রাম্প ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

ভাটারায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পরিচয়ের যুবক পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন খিলবাড়িরটেক এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি।

রোববার (৬ জুলাই) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন।

তিনি জানান, খিলবাড়িরটেক ৬২০ নম্বর বাসার চারতলার একটি ফ্ল্যাটের ড্রয়িংরুমে ওই তরুণীর মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের বরাতে জানা যায়, গত ৪ জুলাই রাত ৯টার দিকে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে এক যুবক-যুবতী বাসাটি ভাড়া নেন। পরদিন সকালে বাসার মালিক ফ্ল্যাটের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে ফ্লোরে পড়ে থাকা তরুণীর নিথর দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশে খবর দেন।

এসআই সাজ্জাদ জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর যুবক পালিয়ে গেছে।”

মরদেহে পচন ধরায় মৃত্যুর সঠিক সময় ও কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ফ্ল্যাটের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক যুবকের পরিচয় শনাক্ত এবং তাকে গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, ভোটগ্রহণ হবে প্রকাশ্যে

ভাটারায় ভাড়া বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, স্বামী পরিচয়ের যুবক পলাতক

আপডেট সময় ০৫:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫