ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম গুলিতে আহত সেই ছাত্রদল নেতা ৯ দিন পর মারা গেছেন এসএসসিতে একইসঙ্গে জিপিএ-৫ পেলেন মা-ছেলে জুলাই জাদুঘরের সব ভাস্কর্য অবিলম্বে অপসারণের দাবি হেফাজতের সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে ঘের মালিক গ্রেপ্তার অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস ফল দেখে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে জীবন দিলো এসএসসি পরীক্ষার্থী কারিনা ১১ শিক্ষকের ১১ পরীক্ষার্থী, পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী সৌদি আরবে আগুনে ১৬ বাংলাদেশি নি’হ’ত, চুল কাটতে গিয়ে বেঁচে গেছেন হাবিবুর

ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে হেনস্তা: চারদিন পর নাসিম ভূঁইয়া গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ঘিওরে এক ব্যবসায়ীকে দাড়ি ধরে মারধর ও হেনস্তার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এলাকায়। ঘটনার চারদিন পর অবশেষে আসামি নাসিম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে

গ্রেপ্তার হওয়া নাসিম ভূঁইয়া (৪৫) মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোশারফ হোসেন ওরফে বাচ্চু ভূঁইয়ার ছেলে। তিনি পেশায় একজন টিন ব্যবসায়ী।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পুলিশ জানায়, তাকে এখন ঘিওর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না, চ্যালেঞ্জ দিলাম: ফয়জুল করীম

ঘিওরে ব্যবসায়ীকে দাড়ি ধরে হেনস্তা: চারদিন পর নাসিম ভূঁইয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫