ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আন্দোলনকারীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে ইনফান্তিনোকে সরানোর কথা ভাবাও হবে মারাত্মক ভুল: ফিফাকে ট্রাম্পের হুমকি ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল, একটুর জন্য পেলেন না জিপিএ- ৫ বাংলাদেশকে সঙ্গে নিয়ে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট চূড়ান্ত আফগানিস্তানের এক সঙ্গে এসএসসি পরীক্ষা মা-ছেলের, দুজনই পেলেন জিপিএ-৫ বাংলাদেশেকে সহযোগিতা করতে চায় এস্তোনিয়া, নিতে চায় কর্মী এবার ইরানের কাছে ‘ক্ষতিপূরণ’ দাবি করলেন ট্রাম্প ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা

জাতির সঙ্গে বেঈমানি করেছেন উপদেষ্টারা: রাশেদ খান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৫০৮ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, উপদেষ্টা পরিষদের সদস্যদের একটি অংশ জাতির সঙ্গে প্রথম বেঈমানি করেছে দল গঠনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। তিনি বলেন, “দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন। কিন্তু উপদেষ্টা পরিষদের পদের শপথ লঙ্ঘন করে দল গঠনে অংশগ্রহণ বেঈমানির শামিল।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসব মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, “যখন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিলেন, তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল চলছিল। সেই সময়ে প্রার্থীদের তিনি ফোন দিয়ে বারবার বলছিলেন, কাউন্সিলে অংশ না নিতে। বলেছিলেন—তুমি যেও না, আমাদের সাথে থাকো, যা লাগে সব দেওয়া হবে।” তিনি অভিযোগ করেন, “এমনকি মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম নিজেরাও আমাদের সঙ্গে বসে দল গঠনের পরিকল্পনা করছিলেন। এগুলো অস্বীকার করার কিছু নেই।”

তিনি আরও বলেন, “দল গঠন একটি চলমান প্রক্রিয়া। উপদেষ্টা পরিষদে থেকেই নাহিদ ইসলাম ওই প্রক্রিয়ায় যুক্ত হন। মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এখনো এনসিপির সঙ্গে কাজ করছেন। রেস্টুরেন্টে এনসিপি নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠকের ভিডিও ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

রাশেদ খান এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, “তাদের ছয়জনের সঙ্গে যার যার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল, তারা প্রত্যেকে এক একজন উপদেষ্টাকে নিয়েছে। এখন সেই উপদেষ্টাদের মাধ্যমেই তদবির, বাণিজ্য, সুবিধা নেওয়ার কাজ চলছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আন্দোলনকারীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

জাতির সঙ্গে বেঈমানি করেছেন উপদেষ্টারা: রাশেদ খান

আপডেট সময় ০৯:০৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫