ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেখ হাসিনার দিল্লি থেকে লন্ডন গমন’—পুরনো ভিডিও ঘিরে ভুয়া প্রচার, রিউমর স্ক্যানারের তদন্তে মিথ্যা প্রমাণিত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে লন্ডনের পথে রয়েছেন এবং তাঁকে বহনকারী সেনাবাহিনীর হেলিকপ্টারটি ভারতের আকাশসীমায় রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলার লোগো সম্বলিত উক্ত ভিডিওতে কথিত হেলিকপ্টারের রিয়েল-টাইম অবস্থান এবং বাংলাদেশের উত্তাল পরিস্থিতির দৃশ্য দেখিয়ে দাবি করা হয়, আওয়ামী লীগ সরকার ৫ আগস্ট ২০২৪-এ ক্ষমতা হারিয়েছে।

তবে রোববার (৬ জুলাই) প্রকাশিত রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান বলছে, এই দাবি ভুয়া ও বিভ্রান্তিকর। ভিডিওটি নতুন নয়, বরং তা ২০২4 সালের ৫ আগস্টে ইউটিউবে প্রকাশিত রিপাবলিক বাংলার একটি পুরনো প্রতিবেদনের অংশ।

রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওর সঙ্গে সংযুক্ত রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত শিরোনাম ছিল— “দিল্লি হয়ে লন্ডনের পথে শেখ হাসিনা। শেখ হাসিনার বিমান কোন পথে। এক্সক্লুসিভ তথ্য একমাত্র রিপাবলিকে।” ভিডিওটির সামগ্রী, হেলিকপ্টার শট, বর্ণনা এবং দৃশ্যচিত্র—সবই একেবারে হুবহু মিলে গেছে।

তদন্তে আরও জানা গেছে, রিপোর্টে যেসব অস্থির রাজনৈতিক পরিস্থিতির ভিডিও দেখানো হয়—তাও সাম্প্রতিক নয়, বরং পুরনো ফুটেজ, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়

এছাড়া, ৫ আগস্ট বা পরবর্তী সময়ের কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম কিংবা সরকারি সূত্রেও শেখ হাসিনার লন্ডন যাত্রার খবর পাওয়া যায়নি। বরং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ভারতে অবস্থান করছেন, এবং দেশত্যাগ কিংবা আশ্রয় গ্রহণের গুজবের কোনো ভিত্তি নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘শেখ হাসিনার দিল্লি থেকে লন্ডন গমন’—পুরনো ভিডিও ঘিরে ভুয়া প্রচার, রিউমর স্ক্যানারের তদন্তে মিথ্যা প্রমাণিত

আপডেট সময় ১১:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫