ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন এনজো ফার্নান্দেজকে রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ালো ম্যানচেস্টার সিটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী আওয়ামী আমলের জ্বালানি খাতের দুর্নীতির মাশুল দিচ্ছে জনগণ নেপালে বন্যায় জরুরি সহায়তা প্রয়োজন ৪৩ হাজার নারী ও কিশোরীর মসজিদের ইমামের কক্ষে বিস্ফোরণ, উড়ে গেছে টিনের চালা প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রিজভী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ঘিরে দলীয় কোন্দল, স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা বরযাত্রীর গাড়ি থেকে তুলে নেওয়া সেই নববধূ বললেন, ‘আইছি তো আইছিই, এনেই থাকবাম’

মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত কর্মীর 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৪৬০ বার পড়া হয়েছে

এবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (৩২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন’ অনুষ্ঠান গণমিছিল শেষে বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে।

এদিকে নিহত হাফেজ মহিউদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। তিনি ওই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন।

জানা যায়, মিছিল শেষে সিএনজিচালিত অটোরিকশায় মাইজদী থেকে ছয়ানী ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন হাফেজ মহিউদ্দিন। পরে তার সঙ্গে থাকা জামায়াতের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে মারা যান তিনি।

এদিকে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, হাফেজ মহিউদ্দিন ৫ আগস্টের পরবর্তী সময়েও জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এ দুর্ঘটনাজনিত মৃত্যুতে এলাকায় ও সংগঠনের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন

মিছিল শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত কর্মীর 

আপডেট সময় ১১:৪২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫