ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

জামায়াত সেক্রেটারির ছাতার নিচে বিএনপি মহাসচিব, ছাত্রদল সভাপতির মাথায় শিবির সভাপতির ছাতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে

এবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পাঠ করা হয়েছে ‘জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার বিকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্রটি পাঠ করেন।

এই অনুষ্ঠানে এক অভাবনীয় রাজনৈতিক সম্প্রীতির চিত্র দেখা গেছে। অনুষ্ঠান চলাকালেই প্রবল বৃষ্টি শুরু হলে জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের ছাতার নিচে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; শিবির সভাপতি জাহিদুল ইসলামের ছাতার নিচে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দেখা গেছে।

ছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন শিবির সভাপতিছাত্রদল সভাপতির মাথায় ছাতা ধরে প্রশংসায় ভাসছেন শিবির সভাপতি
এছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর ছাতার নিচে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমকে (চরমোনাই পীর) দেখা গেছে।

এমন দৃশ্যর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে যায়। এমন সৌহার্দপূর্ণ চিত্র দেখে শুভকামনা জানিয়েছেন অনেকে। সংশ্লিষ্টরা মনে করছেন—ভিন্নমত ও আদর্শের সংগঠনগুলোর এমন সৌহার্দ্যপূর্ণ অবস্থান দেশের রাজনীতিতে ইতিবাচক বার্তা বহন করে। এটি রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক প্রমাণও বলে মনে করা হচ্ছে।

এদিকে নেটিজেনরা বলছেন—রাজনীতিতে প্রতিযোগিতা ও মতপার্থক্য থাকবে, সেটা স্বাভাবিক। সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যও বজায় থাকুক। দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে যে সৌজন্যতা দেখা গেল, তা আগামীদিনের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

জামায়াত সেক্রেটারির ছাতার নিচে বিএনপি মহাসচিব, ছাত্রদল সভাপতির মাথায় শিবির সভাপতির ছাতা

আপডেট সময় ১১:৫৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫