ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু ঋণ দেয়ার কথা বলে কয়েক লাখ টাকা নি‌য়ে উধাও এন‌জিও! প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিল মিয়ানমার আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা নিয়ে ভারতের বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী এবার ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ বানাচ্ছে চীন শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন আলু বিক্রি বাড়াতে দোকানে নর্তকীর নাচ, ভিডিও ভাইরাল থালাপাতির এক ঘোষণায় বদলে গেলো হিসাব, লাখ লাখ কৃষকের ঋণ মওকুফ!

বিএনপির সমাবেশকে জনগণের ভোগান্তি বলায় পদ হারালেন ছাত্রদল নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

এবার জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যহতি প্রদান করা হলো।

জানা গেছে, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শত শত গণপরিবহন যানজটে আটকে পড়ে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন। বিষয়টি ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার নেতারা জানার পর তাকে সাময়কি অব্যহতি প্রদান করে।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ফেসবুক আইডিতে লেখেন, এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি ? এছাড়া ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করেন তিনি। জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, মিছিল সমাবেশের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য সাময়িক অব্যহতি পাওয়া শরিফুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি। জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে রাস্তার ওপর পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে কৃষকের মৃত্যু

বিএনপির সমাবেশকে জনগণের ভোগান্তি বলায় পদ হারালেন ছাত্রদল নেতা

আপডেট সময় ১০:৫৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫