ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত ২০২৭ সালের রমজানের সম্ভাব্য তারিখ ৬ অথবা ৭ ফেব্রুয়ারি বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের মারামারি হাঁস-মুরগির দোকানে ম্যারেজ মিডিয়ার অফিস ওমরাহর জন্য স্ত্রীর জমানো টাকায় ৫৬ বছরের রাস্তা সংস্কার সন্তান জন্ম দিলেই মিলবে ৬৭ লাখ টাকা, ঘোষণা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর ক্ষমতার আগে বলে ‘আই হ্যাভ এ প্ল্যান’, পরে বলে ‘গিভ মি ইওর প্ল্যান’: হাসনাত আব্দুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমান: এমপি শওকতুল ডিএনএ পরীক্ষায় প্রমাণিত, আলোচিত সেই মাদরাসা শিক্ষকই শিশুটির বাবা

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান: পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

গত ২০২৪ সালের ১৩ আগস্ট, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। সেদিন সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান জানান, নিউমার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রাতে ডিএমপির জনসংযোগ বিভাগ জানায়, নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী সবুজ আলী (২৬) এবং হকার মো. শাহজাহান (২৬) নিহত হন। এ ঘটনায় করা দুটি হত্যা মামলায় ইন্ধনদাতার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের অনেক নেতা ও সাবেক মন্ত্রিসভার সদস্য আত্মগোপনে চলে যান। সেই সময়ই আলোচিত এই গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আনিসুল হক ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালে ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন হয়। এ দুটি আইন নিয়ে দেশেবিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।

কোটা সংস্কার আন্দোলনের সময় সরকার ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনায়ও অংশ নেন আনিসুল হক। ২০ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ১৩ আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানের গ্রেপ্তার ছাত্রজনতার আন্দোলনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে ওঠে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পুলিশের হাতে তুলে দেওয়ার সময় ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট: সিদ্ধার্থের বাবা

ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান: পালিয়ে যাওয়ার সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়েছিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান

আপডেট সময় ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬