ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

বিজেপির সভাপতি আন্দালিভ রহমান পার্থকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনূভা জাবীন।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে পার্থর একটি ভিডিও শেয়ার করে জাবীন লেখেন, জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের সঙ্গে বর্ষীয়ান রাজনীতিকদের তুলনা করা ঠিক নয়। তার দাবি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকেই এসব তরুণ নিজেদের যোগ্যতায় উঠে এসেছেন এবং জীবনের ঝুঁকি নিয়ে গণঅভ্যুত্থান সফল করেছেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরের রাজনৈতিক ব্যর্থতার দায়ও প্রবীণ রাজনৈতিক নেতৃত্বকে নিতে হবে। তার ভাষ্য, জুলাই আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটাতে তরুণদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ, তাই পরবর্তী সময়ের রাজনৈতিক পারফরম্যান্সের ভিত্তিতে তাদের সেই অবদানকে অস্বীকার করা উচিত নয়।

তাজনূভা জাবীন দাবি করেন, ৫ আগস্ট-পরবর্তী সময় নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তরুণরা ইতোমধ্যেই প্রমাণ করেছেন। তাই তাদের ‘জুলাই যোদ্ধা’ বলে কটাক্ষ না করার আহ্বানও জানান তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘রাজাকার’ তকমা দিয়ে যেমন আন্দোলন থামানো যায়নি, তেমনি ‘জুলাই বিক্রেতা’ বলেও আন্দোলনের চেতনাকে থামানো যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

আপডেট সময় ০৩:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬