ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলন নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের মধ্যে বিএনপি ও জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

বরিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি দাবি করেন, আন্দোলনের শুরু থেকেই রাজপথে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে বিএনপি ও জামায়াত তখন আন্দোলনে ছিল না। আন্দোলন সফল হওয়ার পর বিভিন্ন দল নিজেদের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে দাবি করছে বলেও মন্তব্য করেন তিনি।

ফয়জুল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গোপন সমঝোতা বা আঁতাত ছাড়াই সরাসরি রাজপথে থেকে আন্দোলন করেছে। তিনি আরও দাবি করেন, আন্দোলন ব্যর্থ হলে অন্যদের সরে যাওয়ার সুযোগ থাকলেও তাদের সামনে সেই পথ ছিল না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বেড়েছে, যা সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে। একই সঙ্গে তিনি সাম্প্রতিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান জানান।

সরকারের উদ্দেশে ফয়জুল করীম বলেন, জনগণের প্রত্যাশা পূরণ না হলে এবং অন্যায়-অবিচার চলতে থাকলে আবারও আন্দোলন গড়ে উঠবে।

বরিশাল মহানগর শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশ শেষে নগরীতে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না: ফয়জুল করীম

আপডেট সময় ০৪:৩৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬