ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ফেরা বাদ দিন, শেখ হাসিনার কবরও বাংলাদেশে হবে না: সারজিস ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতার বিরুদ্ধে মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর আসছে অন্যতম বিরল চন্দ্রগ্রহণ সালমান শাহ হত্যা মামলা: ডনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় সিআইডি নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: নিহত ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক তিন বছরের প্রেম, ১০ দিনের সংসার; তালাকের জেরে কলেজছাত্রীর হাত বিচ্ছিন্ন, আটক শায়ন এক বছরে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে ইরান দেশে সারের কোনো সংকট নেই: ত্রাণমন্ত্রী

সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে করা সাত দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি পিছিয়ে আগামী সোমবার নির্ধারণ করে আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৮ জুন সকালে মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করেন। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

এ মামলায় এখন রিমান্ড আবেদনের শুনানির অপেক্ষায় রয়েছেন সাবেক এই সংসদ সদস্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গত ছয় মাসে দায়েরকৃত ফৌজদারি মামলার প্রায় সব আসামি গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক এমপি আখতারুজ্জামান কারাগারে

আপডেট সময় ০৬:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬