ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ডিবি হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে জামিন না দেওয়ায় জেল সুপারকে শোকজ বিচারকের তারেক রহমানের শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি জিন্নাহর বাবা মাছ বিক্রেতা ছিলেন: ফজলুর রহমান মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ জাকির নায়েকের সঙ্গে আজহারির সাক্ষাৎ, উপহার পেলেন ‘বিশেষ আতর’ আবারও বাড়ল নিম্নস্তরের সিগারেটের দাম

ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি অডিওকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবি।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান শফিকুল ইসলাম।

তিনি জানান, এ ঘটনায় ডিএমপির পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ডিবির একজন কর্মকর্তা এবং ডিএমপি সদরদপ্তরের দুই কর্মকর্তা রয়েছেন। ভাইরাল হওয়া অডিওতে থাকা বক্তব্যের বিষয়ে রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই অডিওতে পুলিশের দুর্বলতা, রাজনৈতিক পরিস্থিতি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ার বিষয়ে বিভিন্ন বক্তব্য শোনা যায়। পাশাপাশি পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথোপকথনে দাবি করা হয়।

তবে ভাইরাল অডিওটির বক্তব্যের সত্যতা ও বক্তার পরিচয় যাচাইয়ের বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষিত শহরের তালিকায় চতুর্থ

ভাইরাল অডিওর ঘটনায় সাবেক ওসি রাকিবুলকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১২:৩১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬