ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

মহেশখালী এমএলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের মহেশখালী উপকূলে গভীর সমুদ্রে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে। প্রায় ১৬ দিন পর চালু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার রাত ২টা ৪৫ মিনিট থেকে টার্মিনালটি সীমিত পরিসরে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে। বর্তমানে দৈনিক প্রায় ১০০ এমএমএসসিএফডি হারে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশি ও বিদেশি কারিগরি বিশেষজ্ঞদের সমন্বিত প্রচেষ্টায় মহেশখালীর হোয়ানক উপকূল থেকে প্রায় ৭ কিলোমিটার গভীর সমুদ্রে থাকা ভাসমান টার্মিনালের যান্ত্রিক ত্রুটি সফলভাবে মেরামত করা হয়েছে।

কর্তৃপক্ষের আশা, বৃহস্পতিবার নির্ধারিত এলএনজি কার্গো সফলভাবে আনলোড করা গেলে ধাপে ধাপে গ্যাস সরবরাহ বাড়িয়ে দৈনিক ২৫০ থেকে ৩০০ এমএমএসসিএফডি পর্যন্ত নেওয়া সম্ভব হবে। তবে টার্মিনালটির পূর্ণ সক্ষমতায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, গত ২১ জুলাই টার্মিনালের গ্যাস সরবরাহ লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ১৬ দিন পর ত্রুটি মেরামত শেষে আবারও সরবরাহ চালু হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

মহেশখালী এমএলএনজি টার্মিনাল থেকে ফের গ্যাস সরবরাহ শুরু

আপডেট সময় ০১:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬