ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জা’র’জ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা কার সঙ্গে ‘আঁতাত’, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির দিল্লিতে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ জুলাই সনদ নিয়ে প্রতারণা করলে পরিণতি ভালো হবে না: ফয়জুল করিম একটি আদর্শিক গ্রুপের বিরোধিতা করলেই আপনাকে নাই করে দিবে: মাহফুজ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি রাষ্ট্রপতির উপস্থিতিতে আজ যা ঘটেছে, আমরা বিব্রত: নাহিদ ইসলাম দফায় দফায় সংঘর্ষের পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির

কার সঙ্গে ‘আঁতাত’, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কার সঙ্গে আঁতাত করে জাতির দাবি উপেক্ষা করা হচ্ছে। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিতে দীর্ঘসূত্রতার অভিযোগ এনে তিনি বিএনপি সরকারের সমালোচনা করেছেন

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ১১ দলীয় ঐক্যের এক সমাবেশে বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।

তিনি বলেন, ‘লক্ষণ ভালো না, একটাও দেখতে পাচ্ছি না। সব যেন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে। কার সাথে আঁতাত করে জাতির এই দাবিগুলোকে উপেক্ষা করা হচ্ছে, আমরা জানতে চাই। এ জবাব প্রধানমন্ত্রীকে দিতে হবে। কারণ, নির্বাচনের আগে তিনিও তো এই দাবিগুলো করেছেন। এখন কেন সেগুলা হারিয়ে যাচ্ছে?’

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট তরুণদের। এই আন্দোলনের মাস্টারমাইন্ড কেউ না।’

এ সময় তিনি জুলাই শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের দেশে-বিদেশে সুচিকিৎসার দাবি জানান।

আওয়ামী লীগের বিচার দাবি করে ডা. শফিকুর রহামন বলেন, ফ্যাসিস্টদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

জাতীয় নির্বাচনের রায় মানলেও গণভোটের রায় ‘না মানায়’ সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, ‘এটা জাতির সাথে সুস্পষ্টভাবে প্রতারণা। এবং তারা সংসদে দাঁড়িয়ে এটা স্বীকার করে নিয়েছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা জা’র’জ, রাজপথে নামলে দুদিনও টিকতে পারবেন না: আমির হামজা

কার সঙ্গে ‘আঁতাত’, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে: জামায়াত আমির

আপডেট সময় ১২:৩৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬