ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কিস্তি না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে এক গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর বিরুদ্ধে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পৌর শহরের রোড এলাকার ওষুধ ব্যবসায়ী সুমন চন্দ্র রায় ইএসডিওর শান্তিনগর শাখা থেকে দেড় লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তার দাবি, তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন এবং কোনো কিস্তিই বকেয়া ছিল না। এরপরও গত ৩০ জুলাই ইএসডিওর কয়েকজন মাঠকর্মী বাড়িতে গিয়ে এককালীন ঋণ পরিশোধের জন্য চাপ দেন। তাৎক্ষণিকভাবে পুরো টাকা দিতে না পারায় তারা একটি গরু নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

সুমন চন্দ্র রায়ের ভাষ্য, ঋণ পরিশোধের জন্য তার আরও সাত মাস সময় ছিল। প্রতিষ্ঠানের কাছে তার চেকও জমা রয়েছে। তবুও গরু নিয়ে যাওয়ায় তিনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, কোনো কিস্তি বকেয়া না থাকলে ঋণগ্রহীতার গবাদিপশু নিয়ে যাওয়া কতটা যৌক্তিক।

অভিযোগের বিষয়ে ইএসডিওর মাঠকর্মী ও শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে শান্তিনগর শাখার এক কর্মচারী দাবি করেন, গ্রাহক অন্যত্র চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন—এমন তথ্য পাওয়ার পর গরুটি অফিসে আনা হয়েছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ইএসডিওর এরিয়া ম্যানেজার মিতালি বলেন, ঘটনাটি ঘটেছে। তবে দুই পক্ষের বক্তব্য শুনে বিষয়টি পরিষ্কার হবে। বর্তমানে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিস্তি না পেয়ে গ্রাহকের গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

আপডেট সময় ১২:১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬