ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে নেপালের আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৫৭, নিখোঁজ আরও অন্তত ৪০৩ তিস্তায় পাথর উত্তোলনে প্রতিদিন দেড় লাখ টাকার চাঁদা সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপি নেতার নেতৃত্বে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ মাথায় সমস্যা থাকায় ভুল করেছেন গায়ক আসিফ: রাশেদ খাঁন প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা চুরির শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়িয়ে যুবককে ছাড় ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের হট্টগোল

এবার বিএনপিকে ব্যবহার করতে চায় ভারত: রাশেদ প্রধান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে হারিয়ে এখন বিএনপিকে ব্যবহার করতে চায় একটি পক্ষ। তিনি আরও বলেন, পিলখানা, শাপলা চত্বর, মোদি-বিরোধী আন্দোলন ও জুলাই অভ্যুত্থানসহ সব গণহত্যার জন্য প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ এবং পরোক্ষভাবে ভারত দায়ী। তার দাবি, বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করতে ভারত আওয়ামী লীগকে ব্যবহার করেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ক্ষমতার আশায় বাংলাদেশের অনেক রাজনীতিবিদ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকালে জাগপা আয়োজিত বিক্ষোভ র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘খুনি শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় প্রদানের প্রতিবাদে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ শীর্ষক র‌্যালিটি বিকাল সাড়ে ৪টায় বিজয়নগর থেকে শুরু হয়ে প্রেসক্লাবে এসে শেষ হয়।

রাশেদ প্রধান বলেন, যে ভারত গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুই বছর আশ্রয় দেয়, সেই ভারত আমার বন্ধু নয়। যে ভারত সীমান্তে হত্যা করে, অবৈধ পুশ-ইন করে, ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা দেয় না, ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দেয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও জাতীয় নির্বাচনে হস্তক্ষেপ করে, সেই ভারত আমার বন্ধু নয়।

জাগপা মুখপাত্র বলেন, দিল্লিতে আওয়ামী লীগের প্রেস কনফারেন্স হয়। ভারত সরকার চাইলেই এই দায় এড়িয়ে যেতে পারে না। দিল্লি থেকে আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করার ভারতীয় ষড়যন্ত্র বাংলার জনগণ মেনে নেবে না। ভারতকে যারাই প্রভু মানবে তাদের বিরুদ্ধেই সংগ্রাম চলবে।

ঢাকা মহানগর জাগপা সভাপতি এস এম জিয়াউল আনোয়ারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ভিপি মুজিবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ, শ্রম বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, জাগপা ছাত্রকাফেলা সভাপতি আব্দুর রহমান ফারুকী প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধস: প্রাণহানি ১৫০ ছাড়িয়েছে

এবার বিএনপিকে ব্যবহার করতে চায় ভারত: রাশেদ প্রধান

আপডেট সময় ১১:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬