ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের ইউরোপে যাওয়া পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়

ভুলের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত প্রস্তাব নিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিতর্কের মধ্যেও ফিফা সভাপতির পদে বহাল থাকছেন তিনি।

মরক্কোর রাজধানী রাবাতে ফিফার আফ্রিকা কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে আলোচনা করেন ইনফান্তিনো। বৈঠকের প্রায় চার ঘণ্টা পর এক বিবৃতিতে ফিফা জানায়, পরিচালনা পর্ষদ ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।

সম্প্রতি ফিফা আয়োজিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শেষ পর্যন্ত প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এদিকে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, তারা ইনফান্তিনোর নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে। সংস্থাটি প্রস্তাবটিকে ‘গোপন, অস্পষ্ট ও নিম্নমানের চুক্তি’ বলে সমালোচনা করে।

শুধু উয়েফাই নয়, ফিফার ভেতর থেকেও এ নিয়ে আপত্তি ওঠে। সংস্থাটির মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রোম কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় পুরো ঘটনাকে ‘দুঃখজনক ও নিন্দনীয়’ বলে মন্তব্য করেন।

সব সমালোচনার মধ্যেও ফিফার পরিচালনা পর্ষদের সমর্থন পাওয়ায় আপাতত সভাপতির দায়িত্বেই বহাল থাকছেন জিয়ান্নি ইনফান্তিনো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

ভুলের জন্য ক্ষমা চাইলেও ফিফা সভাপতি পদেই থাকছেন ইনফান্তিনো

আপডেট সময় ১২:২০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬