ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

স্বৈরাচারী শাসকরা ইতিহাসে আর কখনও ক্ষমতায় ফিরতে পারেননি, তাই শেখ হাসিনাও আর ফিরে আসবেন না বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বুধবার বিকেলে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, একটি গোষ্ঠী ১১ দলীয় জোটে বিভক্তি তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা দেশ ও ইসলামের শত্রু। একই সঙ্গে ছাত্রদল বা যুবদলের পরিচয়ে কিছু ষড়যন্ত্রকারী অপতৎপরতা চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, এসব ‘গুন্ডাবাহিনী’ নিয়ন্ত্রণ করা না গেলে তাদের কর্মকাণ্ডই সরকারের জন্য সংকট তৈরি করতে পারে।

কুষ্টিয়ার প্রশাসনিক পরিস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তার অভিযোগ, উন্নয়ন কার্যক্রম ও জুলাই যোদ্ধাদের সহায়তার উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ তুলে তিনি দাবি করেন, একটি প্রভাবশালী মহলের কারণে জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমির হামজা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন করে সব ধরনের ষড়যন্ত্র এড়িয়ে দেশ গঠনে মনোযোগ দেওয়া উচিত।

সমাবেশে আরও বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক এবং এনসিপির জেলা সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি। পরে একটি গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু

স্বৈরাচার কোনোদিন ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

আপডেট সময় ১১:১৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬