ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা পঞ্চম সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা আগামী তিন মাসের মধ্যে চীনে বিডার প্রথম বিদেশি অফিস খোলা হবে: আশিক চৌধুরী “ব্রাজিল শিবিরে বড় ধাক্কা, গ্রুপ পর্বেই নেই নেইমার” লন্ডনে এমপি হাসনাতের অনুষ্ঠানে ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ নেতাসহ আটক ৩ ২০০ ম্যাচের মহাকাব্যের দ্বারপ্রান্তে মেসি, গড়তে যাচ্ছেন নতুন ইতিহাস আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: অভিনেত্রী প্রভা নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ পুশইনের অভিযোগে নতুন মোড়, ২৩ জনকে নিয়ে সীমান্ত থেকে সরে গেল বিএসএফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে: ট্রাম্প

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের দল নয় বলে আখ্যায়িত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি দাবি করেন, দলটি আসলে “ছেঁচড়া, টাউট-বাটপার ও ডাকাতের দল।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর পরিবাগের ইনকিলাব কালচারাল সেন্টারে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফুয়াদ বলেন, দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতির ভিত্তি জিয়াউর রহমান স্থাপন করেছিলেন। এখন সময় এসেছে দিল্লিকে বাইরে রেখে দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ করার। তিনি দাবি করেন, আওয়ামী লীগ শেখ মুজিবকে বিক্রি করেছে এবং মুক্তিযুদ্ধের অন্য সব নায়ককে আড়ালে সরিয়ে দিয়েছে।

এবি পার্টির সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে মুক্তিযোদ্ধার সংখ্যা আওয়ামী লীগের তুলনায় অনেক বেশি। তার অভিযোগ, মুক্তিযুদ্ধ না করেও আওয়ামী লীগ এর মালিকানা নেওয়ার চেষ্টা করেছে। সতর্ক না থাকলে ২০২৪ সালের আন্দোলনের মালিকানাও আওয়ামী লীগ ও দিল্লি নিজেদের করে নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওয়ান ইলেভেন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দেশে নতুন করে ওয়ান ইলেভেনের নাটক মঞ্চস্থ করার চেষ্টা চলছে। এ জন্য নির্দিষ্ট বয়ান তৈরি, গল্প বানানো ও নতুন শত্রু চিহ্নিত করার কাজ চালানো হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫৪ জেলার পানিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক-আয়রন, বাড়ছে ক্যানসারের আশঙ্কা

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল নয়: এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ

আপডেট সময় ১২:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫