ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পরীমণি বললেন, শেখ সাদী ছোট ভাইয়ের মতো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩১২ বার পড়া হয়েছে

শেখ সাদী ও পরীমণি
চলতি বছরের শুরু থেকেই তরুণ সংগীতশিল্পী শেখ সাদীর সঙ্গে চিত্রনায়িকা পরীমণির প্রেমের গুঞ্জন। গেল ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পাওয়ার দিন থেকেই মূলত গুঞ্জন জোড়ালো হয়। এমনকি সেই পরীমণির জামিনদারও ছিলেন এই তরুণ গায়ক। পরে দুজনের ঘোরাঘুরি, রোমান্টিক ফেসবুক পোস্ট গুঞ্জনকে অনেকটা ভিত্তি দিয়েছিল।

সম্পর্কটা বেশি দিন টেকেনি, এ বছরের এপ্রিলে আবারও শিরোনামে এসেছিলেন পরীমণি-সাদী। দেশের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দুজনের সম্পর্ক শেষ হয়ে গেছে।

প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্নে দুজনই সরাসরি কোনো উত্তর না দিলেও সম্প্রতি একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে বিষয়টি খোলাসা করেছেন পরীমণি।

সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন পরীমণি। তিনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

এর আগে দেওয়া সম্পর্কে গুঞ্জন শেখ সাদী সমকালকে বলেছিলেন, ‘একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে বেশ আগে থেকে আমার পরিচয়। বলা চলে পেশাগত বিষয় নিয়ে তার চলাফেরা। নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো কিছু দেখিনা।’

সে সময় পরীমণিও বলেছিলেন, ‘একটা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যে পাশে থাকে, সে জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে। আমার সুখ-দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি। এতে আমি মানসিকভাবে ভালো থাকি।’

তিন বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলেসন্তান হয়। পরে তাঁদের সম্পর্কে ফাটল ধরে। প্রায় দেড় বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়।
বিষয় : পরীমণি শেখ সাদী

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

পরীমণি বললেন, শেখ সাদী ছোট ভাইয়ের মতো

আপডেট সময় ০৬:৪০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫