পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও অরক্ষিত সীমান্ত এলাকাগুলো সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নতুন করে দুটি ব্যাটালিয়ন গঠনের পরিকল্পনা নিয়েছে। এ দুটি ব্যাটালিয়নের আওতায় স্থাপন করা হবে আরও ৩০টি নতুন বর্ডার পোস্ট (বিওপি)। পরিকল্পনাটি বর্তমানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

রোববার (৫ অক্টোবর) খাগড়াছড়ির রামগড়ের ৪৩ বিজিবি ব্যাটালিয়নের আওতায় চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাটের পাহাড় ও বনাঞ্চলবেষ্টিত দুর্গম সীমান্ত এলাকায় নবনির্মিত ‘ছোট ফরিংগা বিওপি’র উদ্বোধনকালে বিজিবি চট্টগ্রাম দক্ষিণ পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এ তথ্য জানান।