প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য গণমাধ্যম, জনগণ ও রাজনৈতিক দলসহ সবার সহযোগিতা প্রয়োজন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক সংলাপে তিনি বলেন, “জাতীয় নির্বাচন জাতীয়ভাবেই করতে হবে। ইসির একার পক্ষে সবকিছু সামাল দেওয়া সম্ভব নয়।”