বিচার, সংবিধান সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে তুরস্কের ফরেন অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার বেরিস একিনজির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় তুরস্ক দূতাবাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে ছিলেন আলাউদ্দিন মোহাম্মদ, সুলতান মোহাম্মদ জাকারিয়া, মনিরা শারমিন, নীলিমা দোলা ও ড. আতিক মুজাহিদ।

বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সরকারের প্রস্তুতি, বিশেষত সংবিধান সংস্কারের বিষয়গুলি নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়াও তুরস্কের সঙ্গে যৌথ অর্থনৈতিক কমিশন গঠন, দ্বিপাক্ষিক সহযোগিতা, ইয়ুথ এক্সচেঞ্জ, রোহিঙ্গাদের প্রত্যাবাসন এবং দেশের সার্বিক অগ্রগতি সম্পর্কিত বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।