ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার ব্রাজিলের ম্যাচে থাকবে বিশ্বের সবচেয়ে পুরোনো ফুটবল আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিনে ইয়ামাল রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ লেবাননে যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল, আজ থেকেই কার্যকর ‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি মোহাম্মদপুরে অফিসে ঢুকে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজি, ভাঙচুর ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৫১২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে পরিবর্তনের দাবিতে আবারও চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার মিঠাদিঘী এলাকায় তারা এই কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘অবৈধ নমিনেশন মানি না, মানব না’ এবং ‘টাকার বিনিময়ে নমিনেশন, মানি না মানব না’ স্লোগান দিতে থাকেন। তাদের অবরোধের কারণে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত ঠাকুরদিঘী থেকে কেরানিহাট পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ‘জনগণের প্রার্থী’ মুজিবুর রহমান চেয়ারম্যানকে মনোনয়ন দেওয়া হয়নি। তারা অবিলম্বে প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি।

এর আগে গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একই দাবিতে সাতকানিয়ার কেরানিহাট এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ও পাকিস্তানের গভীর সাংস্কৃতিক বন্ধন আছে: হাইকমিশনার

চট্টগ্রামে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১১:৩৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫