ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

নতুন বাবরি মসজিদের জন্য ইট মাথায় করে আনছেন স্থানীয়রা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই এলাকামুখী মানুষের ঢল নামে; অনেকে মাথায় ইট বহন করে এসে অংশ নেন প্রস্তুতিতে।

সম্ভাব্য উত্তেজনা এড়াতে বেলডাঙা থানা ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাফ, সিআইএসএফ ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের তৎপরতা বাড়ানো হয়েছে এবং ১২ নম্বর জাতীয় সড়কে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।

হুমায়ুন কবীর জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে পুলিশ তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং প্রশাসন অনুষ্ঠানকে সহযোগিতা করছে। এদিকে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে—সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানো ঠেকাতে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

নতুন বাবরি মসজিদের জন্য ইট মাথায় করে আনছেন স্থানীয়রা

আপডেট সময় ০৯:৩২:০২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫