ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির ইলেক্ট্রো-অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ চট্টগ্রামে যুবদল কর্মীকে গুলি কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার সমন্বয়কের কাছে চাঁদা দাবি ও জমি দখলের চেষ্টা হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করলেন অসুস্থ স্বামী অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে গুলি: আটক সন্দেহভাজনের পরিচয় শনাক্ত মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ, পূর্বাভাস আইএমএফ’র ফেসবুকে লেখালেখি নিয়ে কুড়িগ্রামে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৬

১১ দলীয় জোটকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে, যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে খেলাফত মজলিসের ইফতার অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে এই ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়।

সারজিস আলম বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে কুক্ষিগত করার আরেকটি অপচেষ্টা তারা করেছে। এই ভোট যারা গ্রহণ করেছেন, অন্তর্বর্তী সরকারে যারা ছিলেন, তাদের মধ্য থেকে এখন এই কথাগুলো ধীরে ধীরে সামনে আসছে। অন্তর্বর্তী সরকারের যেই উপদেষ্টাকে নিয়ে বিএনপির একসময় ঘোর বিরোধিতা ছিল, যাকে তারা বাংলাদেশের নাগরিকই মনে করেনি, সেই মানুষটি যখন নির্বাচনের পরে তাদের একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে যায়। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী। তখন আমাদের এই জিনিসটি নিয়ে ভাবতে হয় যে কীসের বিনিময়ে তারা এমন একজন মানুষকে মন্ত্রী বানালো! এই নির্বাচনের যে নিরপেক্ষতা, এর মধ্য দিয়ে সেই নির্বাচনের নিরপেক্ষতা পর্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে যায়।বাংলাদেশ সংবাদ বিশ্লেষণ

তিনি বলেন, এই নির্বাচনের পরে যখন সেই শপথ গ্রহণের দিন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিএনপি জুলাইকে, জুলাই সনদকে, এই অভ্যুত্থানে অংশগ্রহণ করা দলগুলোকে ধীরে ধীরে হেয় প্রতিপূর্ণ করা শুরু করেছে। তখন আমাদের জায়গা থেকে নির্বাচনের আগে আমরা যতটুকু ঐক্যবদ্ধ ছিলাম, আগামীতে আমাদেরকে তার চেয়েও বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এমন অসংখ্য আসন রয়েছে বাংলাদেশে, আমরা হিসাব করে দেখি, অন্তত ৫০টি আসন রয়েছে যেখানে ১১ দলীয় জোট হারেনি, বরং তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

১১ দলীয় জোটকে ৫০টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে: সারজিস

আপডেট সময় ১০:১৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬