ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

হঠাৎ আ.লীগের ভাঙা অফিসে বেজে উঠল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

এবার নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই কার্যালয়ে হঠাৎ করে প্রচার হয়েছে এ ভাষণ।

আজ শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও প্রচার করে।

৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে প্রচার হচ্ছে শেখ মুজিবের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।

এ বিষয়ে সদর থানার ওসি মো. নিয়ামুল হক মুঠোফোনে বলেন, ‘আমরা শুনেছি এবং জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

হঠাৎ আ.লীগের ভাঙা অফিসে বেজে উঠল ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

আপডেট সময় ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬