ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, পদচ্যুতি দরকার: সাবেক সিআইএ পরিচালক লেবানন-ইরানে হামলাকে তুরস্কের ওপর হামলা হিসেবে দেখা হবে: ইসরাইলকে এরদোগানের হুঁশিয়ারি ১০০ টাকা রিচার্জে সেবা মেলে মাত্র ৬২ টাকার, পদক্ষেপ নিচ্ছে সরকার ইরান ক্ষেপণাস্ত্র তাক করতেই হরমুজ থেকে ‘পালাল’ মার্কিন যুদ্ধজাহাজ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা অনলাইন জুয়াই মাদরাসার ৭০ হাজার টাকা হারিয়ে শিক্ষকের আত্মহত্যা হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক পারমাণবিক অস্ত্রের চেয়েও বড় যে অস্ত্র এখন ইরানের হাতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকি ‘অত্যন্ত হাস্যকর’: ইরানের নৌবাহিনী প্রধান

তিন দিনের তেল বিক্রি হয়েছে একদিনে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

এবার রাজধানীর অনেক ফিলিং স্টেশনেই ঠিকঠাক মিলছে না তেল। মোটরবাইক চালকরা এ স্টেশন থেকে ও স্টেশনে ঘুরে ঘুরে পেট্রোলঅকটেন সংগ্রহ করছেন। আবার এও অভিযোগ আছে, বেধে দেওয়া পরিমান অনুযায়ীও তেল দেওয়া হচ্ছে না। রাজধানীর আগারগাঁও তালতলার একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তারা শুক্রবার রাত থেকেই বিক্রি কার্যক্রম বন্ধ রেখেছেন। স্টক ফুরিয়ে যাওয়ায় তারা এমন করতে বাধ্য হয়েছেন বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক। 

তিনি বলেন, যে স্টক ছিল, তা ফুরিয়ে গেছে। তিন দিনের বিক্রি হয়ে গেছে একদিনে। আজ খোলার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, পুরোটা নির্ভর করছে তেল আসার ওপর। এলেই বিক্রি শুরু হবে। চট্টগ্রামের তেল বিক্রিতেও সকাল থেকে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। কোনোটিতে তেল ফুরিয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে। কোনোটি আবার নির্দিষ্ট টাকার তেল বিক্রি করে ক্রেতাদের শান্ত করছেন। 

একটি স্টেশনে গিয়ে দেখা গেছে, পণ্য বা যাত্রীবাহী পরিবহনকে ৫০ থেকে ৬০ লিটার তেল একবারে দেওয়া হচ্ছে। সারাদিন যেন তাদের কাছে আসা পরিবহনকে ডিজেল সরবরাহ করতে পারেন, সে লক্ষ্যেই নিজেরাই এই রেশনিং সিস্টেম চালু করেছেন। ফেনীতে সকাল থেকে দেখা গেছে মোটরসাইকেল চালকদের দুই লিটার করে পেট্রোলঅকটেন দেওয়া হয়েছে। আবার একই স্টেশনে দেখা গেছেডিজেল শেষলেখাও। 

এদিকে জেলার ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, ফেনীতে আড়াই লাখ লিটার তেলের যে চাহিদা, তার বিপরীতে অর্ধেক পেয়েছেন। যার কারণে শুক্রবার থেকেই সংকট দেখা দিয়েছে।

=

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রয়োজনে আমরা আবারও জীবন দিতে প্রস্তুত: জামায়াতে আমির

তিন দিনের তেল বিক্রি হয়েছে একদিনে

আপডেট সময় ০১:৫৯:১৮ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬