ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা বাউফলে তিনটি বসতঘর পুড়ে ছাই, প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি ইরানের হরমুজ নিয়ন্ত্রণ: ক্রিপ্টোতে টোল আদায়, ব্যারেল প্রতি গুনতে হবে ১ ডলার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর সাক্ষাৎ, ফের খুলছে শ্রমবাজার আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী ভোট বর্জন করলেন শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে রাশিয়ান দূতাবাসে মাওলানা মামুনুল হক এই সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ঘটছে: পরওয়ার ‘জঙ্গি এমপি’ অপবাদে খেলাফত মজলিসের সংসদ সদস্যের বিশেষ অধিকারের নোটিশ

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। চিঠিতে তিনি, সরকারের সমালোচনা করায় আটক হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদার মুক্তির দাবি করেন। আজ মঙ্গলবার ( ৭ই এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এই চিঠিটি পোস্ট করেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন,”মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে জানাই সালাম। আমার এই খোলা চিঠি আপনার পর্যন্ত পৌছাবে কিনা জানি না,তারপরও আপনাকে লিখছি।

আপনি দীর্ঘ সময় নির্বাসিত জীবনযাপন করেছেন। সেখানে থেকেও দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য আপ্রাণ লড়াই করেছেন।আপনার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের পতন হয়। মানুষ স্বপ্ন দেখে ইনসাফের নতুন বাংলাদেশের। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ভিন্নমতকে দমন করা হতো।

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের ভোটে নির্বাচিত আপনার সরকারের কাছে জনগণের প্রত্যাশা ভিন্নমত দমন নয় বরং তাদের কে যথাযথ সাংবিধানিক অধিকার দেওয়া।কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশে পড়তে পারে সেই আশংকা প্রকাশ করে সমালোচনা করায় ভোলায় জামায়াতে ইসলামীর এক নারী কে নির্বতনমূলক আইন দ্বারা আটক করা হয়েছে। যা ভিন্ন মত দমনের উদ্দেশ্যেই করা হয়েছে।

এই ধরনের অতিউৎসাহী হয়ে প্রশাসনের যারা এসব কাজ করছে তাদের থেকে সতর্ক থাকার অনুরোধ করছি। একই ভাবে গঠনমূলক সমালোচনা কে ইতিবাচক হিসেবে দেখার অনুরোধ করছি।মাননীয় প্রধানমন্ত্রী আপনার শাসনামলে আমরা আওয়ামী ফ্যাসিবাদের আমলের চরিত্র দেখতে চাই না। জানিনা এই লেখা আপনার কাছে পৌঁছাবে কিনা তারপরও আশারাখি আপনি ভোলার সেই নারীকে মুক্তির ব্যবস্থা করার অনুরোধ রইল। একই সাথে শুধু সমালোচনা করার জন্য যেন কালো আইনের ব্যবহার করে ভিন্নমতকে দমন না করা হয় সেই দিকে আপনার সুদৃষ্টি কামনা করছি। চিঠিতে তিনি আরও লেখেন,”সমালোচনাকারীদের প্রতিও অনুরোধ থাকবে শুধু রাজনৈতিক বিরোধিতা করার জন্য বাকস্বাধীনতার নামে সমালোচনা করতে গিয়ে অপতথ্য, গুজব,কিংবা কুৎসা রটাবেন না। যৌক্তিক এবং গঠনমূলক ভাষায় সমালোচনা করুন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ আবদার পূরণ হলো না: পিআইসিইউতে বাবার সামনে পানির জন্য কাঁদতে কাঁদতেই নিভে গেল আকিরা

জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি

আপডেট সময় ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬