ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দেশের পথে ট্যাংকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৪৩৫ বার পড়া হয়েছে

এবার মালয়েশিয়া থেকে বুধবার (৮ এপ্রিলদুইটি ফুয়েল ট্যাংকার মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি তেল দেশে পৌঁছাবে। এর মধ্যে ২৬ হাজার মেট্রিক টন অকটেন এবং ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল রয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আশা করছে, এই বড় চালান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে বিপিসির সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, ‘এমটি সেন্ট্রাল স্টারনামের ফুয়েল ট্যাংকারটি ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে। একই দিনেএমটি ইস্টার্ন কুইন্সনামের অপর জাহাজটি ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে আসবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দেশের চলমান জ্বালানি চাহিদা পূরণের জন্য তেল ও গ্যাস আনা জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, দেশে তেলের কোনো সংকট নেই। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেও জ্বালানি তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান এবং নতুন উৎসের মাধ্যমে এই মাসে প্রয়োজনীয় তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দেশের পথে ট্যাংকার

আপডেট সময় ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬