ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড় হজ শেষে দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৩৭ জনের ইরাক যুদ্ধকে ‘চরম বোকামি’ বললেন ট্রাম্প, ইরানেও মার্কিন উপস্থিতি নিয়ে প্রশ্ন জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন

সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই বলে মনে করে সরকার, তাই সেনাবাহিনী তুলে নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন সেনাবাহিনীর দায়িত্ব পালনের কোনো প্রয়োজন নেই। তাই পর্যায়ক্রমে মাঠ থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি। তবে কোন প্রক্রিয়ায়, কীভাবে তারা ফেরত যাবে সেটি আলোচনা করেই সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। 

এছাড়া মন্ত্রী জানান, চাঁদাবাজদের তালিকা করে অভিযান করা হচ্ছে, কেউ আইনের বাইরে নয়।

এদিকে পাথর উত্তোলন নিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সিলেট, সুনামগঞ্জসহ ওই অঞ্চলের পাথর উত্তোলন এবং পাথর রক্ষায় সিলেট বিভাগের কমিশনারকে প্রধান করে বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কীভাবে, কোন এলাকা থেকে, কতটা গভীর থেকে, কী পরিমাণ পাথর উত্তোলন করা হবে এবং পরিবেশ রক্ষা করে কীভাবে পাথর সংরক্ষণ করা যায়, সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড়

সরকার মনে করে সেনাবাহিনীকে আর মাঠে রাখার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬