ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো” — মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে

ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এবং সেটিই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য ভালো হবে।”

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের বরাবরের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণের প্রত্যাশাও ছিল তাই। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমানে যে সময় নির্বাচন নির্ধারণ করা হয়েছে, তা সঠিক নয়।”

তিনি আরও বলেন, “রোজা, আবহাওয়া এবং পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। এসব বিবেচনা না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে মনে হচ্ছে, পরিকল্পনার ঘাটতি ছিল।”

এদিন বিএনপির নেতারা মাজার জিয়ারতের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো” — মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫