ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা আপনার লাশ ওই দীঘলি বিলে ভাসাব, ভূমি কর্মকর্তাকে আ.লীগ কর্মী ৩ মেয়েকে নিয়ে রিকশার হ্যান্ডেলে হেলেনার জীবনযুদ্ধ, সহায়তা ইউএনও’র যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ঈদের নামাজ শেষে হুঁশিয়ারি ইশরাক হোসেনের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৫৭১ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইশরাক হোসেন বলেছেন, “ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর এই দেশে চলবে না।” ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন,

> “আমি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি—এই একটি কারণেই আমার ওপর আক্রমণ হচ্ছে। এর সঙ্গে আরও গভীর যোগসূত্র রয়েছে। অভ্যুত্থানের পর ৫ আগস্ট বিএনপি যে মহাসমাবেশ করেছিল, সেখানে পরিষ্কার বলা হয়েছিল, তিন মাসের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব। অতীতেও এর নজির আমরা দেখেছি।”

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে কড়া ভাষায় সরকারের সমালোচনা করে ইশরাক বলেন,

> “আমি কিছু অপ্রিয় সত্য কথা বলতে চাই। দেশকে গণতান্ত্রিক ধারা থেকে সরিয়ে নেওয়ার সুপরিকল্পিত চেষ্টা চলছে। আমি কোনো ব্যক্তিকে দায়ী করছি না, কিন্তু একটি বিশেষ গোষ্ঠী এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে কাজ করছে। তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট।”

তিনি আরও বলেন,

> “আমরা সেই দল করি, যারা খুনি হাসিনার বিরুদ্ধে বুক ফুলিয়ে আন্দোলন করে এসেছি। ১৭ বছর ধরে আমরা পরিচয় গোপন না করে রাজপথে নেমেছি। আমাদের বহু ভাই আন্দোলনে জীবন দিয়েছেন। আমরা আজও সুসংগঠিত, প্রতিজ্ঞাবদ্ধ।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই

ভাড়া করা বিদেশি সরকারের রাজনীতি আর চলবে না: ঈদের নামাজ শেষে হুঁশিয়ারি ইশরাক হোসেনের

আপডেট সময় ১১:১৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫