ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই নেতাকর্মীদের ‘বিদায়’ জানিয়ে মির্জা ফখরুলের স্ট্যাটাস জুনায়েদ বাবুনগরীর মতো আলেমের আজ বড়ই প্রয়োজন ফেসবুক পোস্টে: জামায়াত আমির ফের যুদ্ধ শুরু হলে ইউরোপে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান রাত পোহালে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন, আগেরদিন যা বললেন সিইসি অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২ শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক হবে না: ছাত্রদল নেতা আপনার লাশ ওই দীঘলি বিলে ভাসাব, ভূমি কর্মকর্তাকে আ.লীগ কর্মী ৩ মেয়েকে নিয়ে রিকশার হ্যান্ডেলে হেলেনার জীবনযুদ্ধ, সহায়তা ইউএনও’র যুদ্ধের মধ্যেও তেল বিক্রি করে ৭৫০ কোটি ডলার আয় ইরানের

জুলাই শহীদদের পরিবারের ঘরে ঘরে ভিজে ভিজে কোরবানির মাংস পৌঁছে দিলেন এনসিপি নেতা হাসনাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৪৪৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন। পবিত্র ঈদুল আযহার দিনে বৃষ্টিতে ভিজে ভিজে তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ‘জুলাই বিপ্লব’-এ নিহত শহীদ ও আহতদের পরিবারের কাছে কোরবানির গোশত নিজ হাতে পৌঁছে দিয়েছেন।

শনিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন হাসনাত। সেখানে দেখা যায়, ভিজে কাপড়ে, ছাতা ছাড়াই তিনি একের পর এক বাড়িতে গিয়ে শহীদ ও আহতদের পরিবারের হাতে কোরবানির গোশত তুলে দিচ্ছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন:
“জাতীয় নাগরিক পার্টি (NCP), দেবিদ্বার — আমরা আমাদের জুলাই বিপ্লবের ১৪ জন শহীদ এবং ৬০ জন আহত ভাইবোনের পরিবারের সঙ্গে কোরবানির আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করেছি। যে আদর্শে শহীদরা তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তা যেন আমরা সর্বদা হৃদয়ে ধারণ করি।”

হাসনাত জানান, কোরবানির জন্য তারা চারটি গরু দিয়েছেন, যা দিয়ে মাংস বিতরণ করা হয় শহীদদের পরিবার ও আহতদের মাঝে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসির প্রস্তুতি সম্পন্ন বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল-অলি আহমদের লড়াই

জুলাই শহীদদের পরিবারের ঘরে ঘরে ভিজে ভিজে কোরবানির মাংস পৌঁছে দিলেন এনসিপি নেতা হাসনাত

আপডেট সময় ০৭:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫