ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন: কৃষিমন্ত্রী রাজুতে নিজেকে জ্বালিয়ে দেওয়ার ঘোষণা বিসিএস পাস করেও ভেরিফিকেশনে বাদ পড়া জসিমের মেয়েদের সাথে অবাধ বিচরণসহ নানা অভিযোগে সাথী পদ বাতিল হয় আম্মারের এমপি নজরুল ও তার প্রথম স্ত্রীর পক্ষে ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর

জাতীয় নির্বাচন শেষ করাই সরকারের প্রধান কাজ: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৫৫৩ বার পড়া হয়েছে

এবার অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়ের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা- এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, গত ৫ আগস্ট সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। এরপর থেকেই দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এ পর্যায়ে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা।

এদিনের বৈঠকে জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসনিক প্রস্তুতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের করণীয় বিষয় নিয়েও আলোচনা হয়। প্রেস সচিব আরও জানান, সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় জীবনবাজি রেখে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মেহেরিন চৌধুরী শিক্ষার্থীদের রক্ষা করেছেন। এই অবদানের স্বীকৃতি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে তাঁর নামে একটি পুরস্কার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা অংশ নেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রস্তাবিত নির্ধারিত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ঢাবি ক্যাম্পাসে চলন্ত শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই

জাতীয় নির্বাচন শেষ করাই সরকারের প্রধান কাজ: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৫৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫