ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নির্বাচনের আগে অনেকেই টুপি পরেন, মসজিদে যান, সংসদে গিয়ে ইসলামবিরোধী আইন: আলী হাসান উসামা আমাকে দমানো বা ভেঙে ফেলা এত সহজ নয়: বাঁধন ফ্যাসিবাদী আওয়ামী লীগ প্রতিরোধে আমরা সবাই ঐক্যবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী দেশ-বিদেশে আ.লীগের ‘জঙ্গি’ আচরণের দায় সুশীলদের: সাবেক উপদেষ্টা ফারুকী ৮ কেজির এক কালো পোয়া মাছ বিক্রি হলো ৪০ হাজার টাকায় কারাগারে বাবা, তিন অবুঝ সন্তানকে রেখে উধাও মা যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি নিষেধাজ্ঞা আরোপের জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী

‘ফিলিস্তিনি পেলে’কে গুলি করে মারল দখলদার ইসরাইলি বাহিনি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

এবার ফিলিস্তিন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেমান আল-ওবেইদ বুধবার গাজায় ইসরাইলি দখলদার বাহিনির গুলিতে নিহত হয়েছেন। অবরুদ্ধ করে রাখা অঞ্চলটির মেডিকেল বিভাগের সূত্র তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী ওবেইদ বুধবার (৬ আগস্ট) রাফাহ’য় মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন, ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুল চালায় দখলদার বাহিনী। এই হত্যাকাণ্ড ইসরাইলের পক্ষ থেকে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর চালানো গণহত্যায় আরেকটি উদাহরণ, যা টানা ২২ মাস ধরে চলছে এবং যার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলের নীরবতা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।

ওবেইদই এই সময়কালে নিহত একমাত্র ক্রীড়াবিদ নন। গত মাসেই ৩৯জন ক্রীড়াবিদ, স্কাউট ও তরুণ নেতাকে হত্যা করেছে ইসরাইলি দখলদার বাহিনী। গণহত্যা শুরুর পর থেকে ফিলিস্তিনের ক্রীড়া ও যুব সম্প্রদায়ের শহীদের সংখ্যা ৬৬০ ছাড়িয়ে গেছে।

নিজের শহরের কাব শাবাব আল-শাতিতে ক্যারিয়ার শুরু করেন সুলেমান ওবেইদ। এরপর অধিকৃত পশ্চিম তীরের প্রিমিয়ার লিগের দল আল-আমারি’তে যোগ দেন তিনি। ‘প্যালেস্টাইনের পেলে’ নামে খ্যাতি পাওয়া ওবেইদকে গাজায় জন্ম নেয়া সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন হিসেবে বিবেচনা করা হত। ২০১৬ ও ২০১৭ সালে গাজার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। ২০২৩ এর অক্টোবর পর্যন্ত খেলা চালিয়ে গেছেন তিনি।

২০১০ সালে ওয়েস্ট এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপে ইয়েমেনের বিপক্ষে ফিলিস্তিনের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন ওবেইদ। ২০১২ সালের এএফসি চ্যালেঞ্জ কাপ বাছাই পর্ব এবং ২০১৪ সালের ফিফা বিশ্বকাপ বাছাই পর্বেও জাতীয় দলের হয়ে অংশ নিয়েছিলেন তিনি। দখলদার বাহিনীর হাতে ওবেইদ নিহত হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্সের কিংবদন্তি এরিক ক্যান্টনা। ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, আর কতোদূর পর্যন্ত আমরা তাদের গণহত্যা চালাতে দেব? একই পোস্টে তিনি মুক্ত ফিলিস্তিনের আশাবাদও ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি

‘ফিলিস্তিনি পেলে’কে গুলি করে মারল দখলদার ইসরাইলি বাহিনি

আপডেট সময় ১০:৩৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫