ঢাকা , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: অলি আহমদ আইনের মারপ্যাঁচে আওয়ামী লীগকে সুবিধা দিলে গণবিস্ফোরণ হবে: মঞ্চ ২৪ দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হবে: জামায়াতের আমির কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় সারাদেশে এখন জনমনে আতঙ্ক, মানুষের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালে পাকিস্তানে মহাবিপর্যয় নেমে আসবে: রাজা নাসির আব্বাস ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের এবার রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার ইরানের বিমানবাহিনীর পাইলটরা জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) কিংবা আইএনএসের (ইনারশিয়াল ন্যাভিগেশন সিস্টেম) মতো কোনো নেভিগেশন ব্যবস্থা ব্যবহার না করেই যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটিতে দুঃসাহসিক অভিযান চালিয়েছেন। এমনটি জানিয়েছেন ইরানের একজন শীর্ষ কমান্ডার।

প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ইসলামিক রিপাবলিক অব ইরান এয়ার ফোর্সের (আইআরআইএএফ) ডেপুটি কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি এ তথ্য জানান। তিনি ২ মার্চ কাতারে অবস্থিত আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের অভিযানের কথা উল্লেখ করে এসব মন্তব্য করেন।

জাফারির দাবি, নিষেধাজ্ঞার মধ্যে কাজ করতে করতে ইরানের পাইলটরা জিপিএস ও আইএনএস ছাড়াই উড্ডয়ন ও অভিযান পরিচালনায় অভ্যস্ত হয়ে উঠেছেন। তারা মানচিত্র পাঠ এবং মৌলিক নেভিগেশন কৌশলের ওপর নির্ভর করে সামরিক মিশন সম্পন্ন করেন।

তিনি বলেন, ‘সম্ভবত, আমাদের তুরুপের তাস ছিল যে আমরা কোনো ধরনের সংকেতই নির্গত করিনি—এমনকি বিমান থেকে কোনো রেডিও যোগাযোগ বা অন্য কোনো ইলেকট্রনিক সংকেতও নির্গত হয়নি।’ ইরানি এই কমান্ডারের ভাষ্য অনুযায়ী, ২ মার্চ ইরানের বিমানবাহিনী কাতারের আল-উদেইদ ঘাঁটিতে অভিযান চালায়। একই দিনে ইরানি এফ-৫ যুদ্ধবিমান কুয়েতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল-আদিরি ঘাঁটিতেও অভিযান পরিচালনা করে।

জাফারি আরও দাবি করেন, মার্কিন ঘাঁটির ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সতর্ক অবস্থায় চলে যায়। এ সময় কুয়েতি বাহিনীর আক্রমণে তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়।

চারজন পাইলট এসইউ-২৪ যুদ্ধবিমানে করে শিরাজের শহিদ দৌরান বিমানঘাঁটি থেকে আল-উদেইদ ঘাঁটিতে অভিযান চালান। তাদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মজিদ কাজেমির মরদেহ সম্প্রতি দেশে ফিরেছে। বাকি তিন পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও জানা অজানা। জাফারি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের শুরুর দিকে প্রতিপক্ষ সম্ভবত ধারণাই করেনি যে ইরানের বিমানবাহিনী এত ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনার সাহস দেখাবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, ৪৫টি ঘর পুড়ে ছাই

জিপিএস ব্যবহার ছাড়াই মার্কিন ঘাঁটিতে নিখুঁত হামলা চালান ইরানি পাইলটরা

আপডেট সময় ১১:২২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬