ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নারী থেকে পুরুষ হতে স্তন অপারেশন, প্রাণ গেল লিজার রাজধানীতে বেপরোয়া ছিনতাই ঠেকাতে ভিকটিম সেজে মাঠে র‌্যাব যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধের মূল্য পুরো বিশ্বকে দিতে হচ্ছে: ইরান সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি যুদ্ধের অর্থ জোগাতে পর্নোগ্রাফি বৈধ করতে চায় ইউক্রেন রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল জর্দার কৌটায় জমিয়ে ছিলেন ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা পচে-ঝাঁঝরা আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম: শেখ হাসিনা ইরান যুদ্ধে নিহত মার্কিন সৈন্যদের আর্থিক সুবিধা দিতে অস্বীকৃতি পেন্টাগনের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টানানো ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে শাখা ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজে টাঙানো ব্যানারটি রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নামিয়ে পুড়িয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ব্যানারটিতে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এতে লেখা ছিল, ‘শিক্ষার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে’, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান অন্যায় অবসান করতে হবে’, ‘অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে’, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে’, ‘সকল শিক্ষার্থীর জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবেএবংসকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে

ব্যানার পুড়িয়ে দেওয়ার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং ক্যাম্পাসে নানা ধরনের নাশকতা বা স্যাবোটাজ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ছাত্রলীগের সভাপতি সোহেলের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি, ডেইরি গেটে তাদের একটি ব্যানার লাগানো হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী সময় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানারটি নামিয়ে ফেলি এবং পুড়িয়ে এর প্রতিবাদ জানাই। আমরা মনে করি, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর এই ক্যাম্পাসে তাদের আর কোনোদিন জায়গা হবে না। ছাত্রদল তাদের যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবসময় সজাগ ও সতর্ক থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, সিকিউরিটি অফিসারের মাধ্যমে জানতে পেরেছি, ছাত্রলীগের একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরের ওভারব্রিজে লাগানো হয়েছিল। পরে শিক্ষার্থীরা সেটি নামিয়ে ফেলেছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানার, পোস্টার বা প্রচারপ্রচারণা ক্যাম্পাসে করার কোনো সুযোগ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নারী থেকে পুরুষ হতে স্তন অপারেশন, প্রাণ গেল লিজার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার পুড়িয়ে দিল ছাত্রদল

আপডেট সময় ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬