রাজধানীর মগবাজারে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের পরিবারের বাসায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল কর্মীদের বিরুদ্ধে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের ঘটনাটি ঘটেছে সম্প্রতি।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত যুবকেরা নিজেদের স্থানীয় যুবদল কর্মী হিসেবে পরিচয় দেন। পরিবারের পরিচয় জানার পর তাদের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
বাসায় নগদ টাকা না থাকায় পরিবারের পক্ষ থেকে কাছের বুথ থেকে ৮০ হাজার টাকা তুলে দেয়া হয়। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট না হয়ে অতিরিক্ত ২০ হাজার টাকার একটি চেক নিতে বাধ্য করে।
ঘটনার পর দেলোয়ার হোসেনের পরিবার রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেছে। এজাহারে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

