লন্ডনে গত জুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। তারা সেখানে বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেন। তবে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সেই বিষয়ে পূর্ণাঙ্গ কোনো চিত্র গণমাধ্যমে আসেনি। এর পরিপ্রেক্ষিতে বিবিসি বাংলা তারেক রহমানের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল, তাদের মধ্যে সেই বৈঠকে নির্বাচনের বাইরে আর কোনো বিষয় আলোচিত হয়েছে কি না।
লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক।

বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশ হয়েছে।
এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক ও সংস্কারসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন।

ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে কিছু করার নেই: তারেক রহমান
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান বলেন, ‘উনি একজন স্বনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। তার সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, জনগণ যদি আপনাদের সুযোগ দেয় তাহলে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য—এই বিষয়গুলো আলোচনা হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘দেশের মানুষ, জনগণ এবং দেশকে নিয়ে আমার কিছু চিন্তাভাবনা, আমরা দেশের মানুষের জন্য কী করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’