জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য মাতৃত্ব ও প্রসূতি সেবা নিয়ে নতুন বার্তা দিয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে তিনি সরাসরি ডাক্তারদের সতর্ক করে লিখেছেন, “ভয় দেখিয়ে সিজার করাটা ডাক্তারি নয়, ডাকাতি। পরে সরি বলার টাইম পাবেন না।”
পিনাকী বলেছেন, মাতৃত্ব কোনো রোগ নয়, বরং এটি সৃষ্টিকর্তার রহমত। তাই রোগীর মতো মাতৃত্বকে চিকিৎসার খাতায় বেঁধে ফেলা ভুল। তিনি আরও উল্লেখ করেছেন, যথাযথ প্রশিক্ষিত ধাত্রী ও পর্যাপ্ত প্রসূতি বেড না থাকলে গাইনেকোলজিস্টরা কিভাবে নিরাপদ ফলোআপ দিতে পারবেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মাতৃত্ব সেবার জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার। পিনাকী বলেন, সন্তান জন্ম দেওয়া শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতির জন্যও গুরুত্বপূর্ণ। তাই এটি বিনামূল্যে হওয়া উচিত এবং রাষ্ট্রের দায়িত্ব হবে মাতৃত্বরত নারীদের সঠিক দেখভাল নিশ্চিত করা।
পিনাকী আরও জানিয়েছেন, বিস্তারিত তথ্যের জন্য তিনি ভিডিও করেছেন, যা দর্শকরা তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে দেখতে পারবেন।

