ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

“৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট” — মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও জনগণ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এটি ছিল বাংলাদেশের প্রগতির এক ঐতিহাসিক মোড় বা টার্নিং পয়েন্ট

শুক্রবার (৭ নভেম্বর) ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “জিয়াউর রহমান একদলীয় বাকশাল থেকে দেশকে বহুদলীয় গণতন্ত্রে রূপ দেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন। তার রাষ্ট্র পরিচালনার চার বছরের মধ্যেই বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। সংবাদপত্রের স্বাধীনতা, জুডিশিয়াল কাউন্সিল গঠন এবং মুক্তবাজার অর্থনীতি চালুর মাধ্যমে তিনি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন।”

বর্তমান প্রেক্ষাপটে চক্রান্ত ও ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা আজও প্রাসঙ্গিক। সাত নভেম্বর আমাদের শেখায়—সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিতের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। এই পথেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমেদ, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

“৭ নভেম্বর ছিল বাংলাদেশের প্রগতির টার্নিং পয়েন্ট” — মির্জা ফখরুল

আপডেট সময় ১২:৩৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫