ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ১৩ বছর—কী হয়েছিল সেদিন, বিচার কতদূর? স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না: বাণিজ্যমন্ত্রী মাদরাসাছাত্রীকে ধর্ষণে অন্তঃসত্ত্বা, ভিডিও বার্তায় শিক্ষক বললেন আমি কিছুই জানি না প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে থালাপতি বিজয় মুসলিমরা সরাসরি মমতাকে ভোট দিয়েছে, আমার জয় হিন্দুত্ববাদের জয়: শুভেন্দু শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের নির্বাচনে জিতলেন আরজি করের নির্যাতনের শিকার চিকিৎসকের মা মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে: ট্রাম্প যে আমানত কাঁধে তুলে দিয়েছেন, সেটা রক্ষার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত: এমপি আমির হামজা 

বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার ‘ফ্যাসিস্ট সরকার’ দেশের গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়েছে। তবে গণতন্ত্রমুখী জনগণের দীর্ঘ আন্দোলনের ফলেই আওয়ামী লীগ ক্ষমতা হারিয়ে পালাতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সামনে এমন একটি নির্বাচন দরকার যেখানে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে একটি শক্তিশালী, সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের চকরিয়ার হারবাং বাজার এলাকায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকারে এলে কক্সবাজার–চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করাকে অগ্রাধিকার দেওয়া হবে। কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ বিএনপির আমলেই শুরু হয়েছিল উল্লেখ করে তিনি জানান, আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি পুরোপুরি চালু হবে। তখন ছয় লেন মহাসড়ক নির্মাণ একান্তই প্রয়োজন হয়ে পড়বে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন কমিশন শিগগির তফসিল ঘোষণা করবে এবং তফসিল ঘোষণার পর বিএনপি প্রার্থীরা প্রচারণায় নামবেন। তার মতে, দেড় যুগ পর জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে এবং এ নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্তির নির্বাচন।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, তিনি গণতন্ত্রের জন্য আপোষহীন নেতৃত্ব দিয়েছেন। সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

এর আগে সকালে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া, গুদার পাড়া, সওদাগর পাড়া এবং পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ১৩ বছর—কী হয়েছিল সেদিন, বিচার কতদূর?

বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা প্রতিষ্ঠা করা হবে: সালাহউদ্দিন

আপডেট সময় ১০:০২:১১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫