ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল নিজের ছবিসহ নতুন পাসপোর্টের নকশা প্রকাশ করলেন ট্রাম্প ফুটবল বিশ্বকাপে বাংলাদেশকে দেখতে পাগলা মসজিদের দানবক্সে চিঠি ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুর্কিনা ফাসো প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ডিম-রুটি ‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি, বিসিবিতে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালিত তদন্ত প্রতিবেদনকে ত্রুটিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও আইনগতভাবে অকার্যকর দাবি করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সদ্য সাবেক প্রধান আমিনুল ইসলাম বুলবুল। মঙ্গলবার (৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এনএসসি কর্তৃক গঠিত বর্তমান অ্যাডহক কমিটি বাতিলের দাবি জানান।

বুলবুল উল্লেখ করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ ছিল এবং সেখানে কোনো ধরনের অনিয়ম হয়নি। তিন সদস্যের একটি শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে ওই নির্বাচন পরিচালিত হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বুলবুল অভিযোগ করেন, বিসিবি নির্বাচনে অনিয়মের যে দাবি তোলা হয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ক্রিকেট বোর্ডকে অস্থিতিশীল করার একটি অপচেষ্টা মাত্র। তার মতে, কোনো স্বায়ত্তশাসিত ক্রীড়া ফেডারেশনের সমাপ্ত নির্বাচনী প্রক্রিয়া তদন্ত করার আইনগত এখতিয়ার এনএসসির নেই এবং এ ধরনের হস্তক্ষেপ আইসিসির মৌলিক নীতিমালার পরিপন্থি। নির্বাচিত বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনকে তিনিঅবৈধ ও অসাংবিধানিকহিসেবে অভিহিত করেছেন।

বিবৃতিতে সতর্ক করে তিনি আরও বলেন, ‘এ ধরনের একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করবে, যা ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ ও বড় টুর্নামেন্ট আয়োজনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে।বুলবুল আইসিসির প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বাচিত বোর্ডের বৈধতা রক্ষায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত। একইসঙ্গে তিনি দাবি করেন, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তিনিই বিসিবির বৈধ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে: মির্জা ফখরুল

তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি, বিসিবিতে আইসিসির হস্তক্ষেপ চান বুলবুল

আপডেট সময় ১০:০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬