ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাবে না: আফতাব আহমেদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার গণঅভ্যুত্থানের মুখে দেশের ক্ষমতার পটপরিবর্তনের পর থেকেই টালমাটাল দেশের ক্রিকেট বোর্ড। এক যুগের বেশি সময় ধরে বিসিবি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর গত দুই বছরেরও কম সময়ে চেয়ার বদল হয়েছে তিন তিনবার। ২০২৪ সালের ৫ই আগস্টের পর বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েছিলেন ফারুক আহমেদ। এরপর ২০২৫ সালে আবার সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল। 

শেষ পর্যন্ত নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ার কথা জানিয়ে বুলবুলের কমিটি ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর গতকাল তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি নতুন করে গতকাল দায়িত্ব নিয়েছে। বিসিবির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে তিনি বলেন, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকিট কিনেন আপনার ওই টিকিট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানকার ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ দিয়ে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা একচুয়ালি কোথায় সেটাই জানি না। ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করতেছি।

তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানাই দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পেটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানাইলাম।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক

বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাবে না: আফতাব আহমেদ

আপডেট সময় ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬