ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের

ফ্যাসিবাদ এখনো টিকে আছে, ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে টিকে আছে। আমরা তা মেনে নেবো না। কেউ যদি আগামী নির্বাচনে ভোট ডাকাতির চেষ্টা করে, তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে।”

তিনি বলেন, “মানুষের চাওয়া এখন সমাজের পরিবর্তন। তাই বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন সমাজ গড়তে হবে। অতীতে অনেকে সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে দেশকে শ্মশানে পরিণত করেছে, সেই ভুল আর করতে দেওয়া যাবে না।”

শনিবার, ৭ জুন, ঈদের দিন সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, “সব ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে শয়তানের বিভেদ সৃষ্টির প্রচেষ্টার বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন, “জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য আলিম-উলামারা সবচেয়ে উপযুক্ত। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব আসে, তাহলে বাংলাদেশ একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে। যিনি মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করেন, তিনিই সমাজ পরিচালনায় যোগ্য ব্যক্তি।”

সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর আদর্শ ও নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, “তিনি মাত্র সাড়ে তিন বছরে ৩৭টি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করেছিলেন। যদি ৪১টি মন্ত্রণালয় নীতিবান আলেমদের হাতে আসে, ইনশাআল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল, জামায়াত

ফখরুল ইসলাম, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য

মাওলানা আব্দুর রহমান, জেলা নায়েবে আমির

ইয়ামির আলী, জেলা সেক্রেটারি

মাওলানা আব্দুল কুদ্দুস, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি

এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি

মহিবুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ

ড. আব্দুল ওয়াদুদ টিপু, সাবেক ছাত্রনেতা

নিজাম উদ্দিন, জেলা ছাত্রশিবির সভাপতি

আতিকুর রহমান তারেক, উপজেলা সভাপতি

প্রভাষক জহিরুল ইসলাম সরকার এবং আরও অনেকে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদ এখনো টিকে আছে, ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে

আপডেট সময় ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫