ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা  এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

তারকাদের একটি ছবি, একটি স্ট্যাটাস কিংবা একটি মন্তব্য—মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে তার সর্বশেষ ফেসবুক পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। ছবিগুলোতে গাঢ় বেগুনি রঙের শাড়িতে দেখা যায় তাকে। সূক্ষ্ম নকশা ও জরির কাজ করা শাড়ির সঙ্গে মানানসই গয়না, পরিপাটি মেকআপ এবং অভিজাত সাজে ধরা দেন এই অভিনেত্রী। তার লুক অনেকের কাছেই বিয়ের সাজের আবহ তৈরি করেছে।

ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনেও নজর কাড়েন অপু। তিনি লেখেন, “সৌকর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনও শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।”

পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের নানা মন্তব্যে ভরে ওঠে কমেন্ট বক্স। অনেকে তার সৌন্দর্য, পোশাক ও স্টাইলের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ পোস্টটির সঙ্গে সাম্প্রতিক সময়ের আলোচিত কিছু ঘটনাকেও যুক্ত করে দেখার চেষ্টা করেছেন।

বিশেষ করে শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে চলমান আলোচনার প্রেক্ষাপটে অনেক নেটিজেন অপু বিশ্বাসের পোস্ট নিয়েও নানা ব্যাখ্যা দিচ্ছেন। সম্প্রতি বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তার পরিবারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। সেই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

যদিও অপু বিশ্বাসের নতুন পোস্টে ব্যক্তিগত বা পারিবারিক কোনো প্রসঙ্গ উল্লেখ করা হয়নি, তবুও নেটিজেনদের একাংশ পোস্টটিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। অন্যদিকে ভক্তদের আরেকটি বড় অংশ মনে করছেন, এটি কেবল অভিনেত্রীর নতুন ফটোশুট ও ব্যক্তিগত স্টাইল স্টেটমেন্টেরই বহিঃপ্রকাশ।

উল্লেখ্য, ঢালিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন অপু বিশ্বাস ও শাকিব খান। তাদের সংসারে রয়েছে একমাত্র ছেলে আব্রাম খান জয়। ব্যক্তিজীবনের নানা অধ্যায় পেরিয়ে গেলেও এই দুই তারকাকে ঘিরে দর্শকদের আগ্রহ এখনো কমেনি। আর সে কারণেই অপু বিশ্বাসের নতুন কোনো পোস্ট বা উপস্থিতি প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি ধনকুবের রবিন খুদা

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

আপডেট সময় ১২:৫১:৫১ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬