ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১ এমপির প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করে মাদারগঞ্জে সমবায় গ্রাহকদের বিক্ষোভ: অবরুদ্ধ ১০, ব্যহত উপজেলা সকল দপ্তরের কার্যক্রম! টিকটকে পরিচয় অতঃপর প্রেম, দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী! আল আকসা মসজিদ পুরোপুরি দখলের পথে ইসরায়েল: হামাস ভারতে এল ৬টি এফ-৩৫ যুদ্ধবিমান ও ২ শতাধিক মার্কিন সেনা চাঁদাবাজি নিয়ে সালমান মুক্তাদিরের ঢালাও অভিযোগ গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধ কিংবা অন্যের ভূখণ্ড দখল ভারতের লক্ষ্য নয়: রাজনাথ রিলস ভিডিওতে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে থেকে কোটি টাকার চুরি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই: পাটওয়ারী সড়ক থেকে সরে দাঁড়াতে বলায় অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু

বোদায় ছাত্রদল নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৪৩২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বোদায় কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্তে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার ও পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমনকে বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে বিক্ষোভটি সমাবেশে রূপ নেয়। এতে বোদা উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, “জীবন সরকার ও নাজমুল ইমনসহ চারজনকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ষড়যন্ত্রমূলকভাবে বহিষ্কার করা হয়েছে, যা ছাত্রদলের অভ্যন্তরীণ প্রতিহিংসারই প্রতিফলন।” তারা বলেন, কেন্দ্রের এ সিদ্ধান্ত একতরফা এবং তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহার করে বহিষ্কৃত নেতাদের পুনর্বহালের দাবি জানান। একইসঙ্গে হুঁশিয়ারি দেন, “এই ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কেন্দ্র ব্যবস্থা না নিলে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়া হবে।”

বক্তব্য দেন বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, পাথরাজ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না, কলেজ শাখার আহ্বায়ক আবু সাইদ প্রামাণিক ও পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল আহসান।

রায়হানুল আলম রিয়েল বলেন, “আমরা চাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বহিষ্কৃত চারজনকে পুনর্বহাল করা হোক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তদন্ত করে তার বহিষ্কার নিশ্চিত করতে হবে।”

চলমান ক্ষোভের প্রেক্ষিতে বোদায় ছাত্রদলের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা, যা কেন্দ্রীয় নেতৃত্বের জন্যও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে পড়ে নিহত ১

বোদায় ছাত্রদল নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় ০৮:৫৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫