ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২৮ আগস্ট শুক্রবার দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে ওই দিন দেশজুড়ে ছুটি থাকবে। ছুটির দিন শুক্রবার হওয়ায় যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার, তারা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন। তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে শুক্রবার এমনিতেই সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় তাদের ছুটির হিসাব ভিন্ন।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। মুসলিমদের কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তার ওফাত হয়।

প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু অঞ্চলে মা আমিনার ঘরে জন্ম নেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) তার আগমনের আগে আরব সমাজে নানা ধরনের সামাজিক অনাচার, হানাহানি ও বিশৃঙ্খলা প্রচলিত ছিল। ইতিহাসে সেই সময়কেআইয়ামে জাহেলিয়াতনামে অভিহিত করা হয়।

তৎকালীন আরব সমাজে মূর্তিপূজা, গোত্রীয় সংঘাত ও নানা অনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রচলিত ছিল। আর সেই সময় মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার উদ্দেশ্যে মহান আল্লাহ রাসুলুল্লাহকে (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন। মহানবীর জন্ম ও জীবন মুসলিমদের কাছে ইসলামের শিক্ষা, মানবতা, ন্যায় ও শান্তির আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত। এ কারণেই বিশ্বের বিভিন্ন দেশে মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

আপডেট সময় ০২:৪২:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬